ডিসির গাড়িচালককে মারধরের অভিযোগে ২ পুলিশ ক্লোজড

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ১৮:৪০আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৮:৪০

গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) গাড়িচালক হিরা মিয়াকে মারধরের অভিযোগে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকালে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তারা হলেন গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কনস্টেবল নুর মোহাম্মদ এবং ইউসুফ আলী। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে ডিসির গাড়ি থামানোকে কেন্দ্র করে চালকের সঙ্গে দুই কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়িচালক হিরা মিয়া জেলা প্রশাসকের দুই শিশুসন্তানকে স্কুল থেকে নিয়ে জেলা প্রশাসনের স্টিকারযুক্ত গাড়িযোগে বাসায় ফিরছিলেন। গাড়িটি রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে এলে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে বলেন। এ সময় হিরা মিয়া ট্রাফিক পুলিশকে জানান গাড়িতে জেলা প্রশাসকের দুই শিশুসন্তান রয়েছে। এ নিয়ে উচ্চবাচ্য শুরু হয়। তখন ডিসির গাড়িতে ট্রাফিক পুলিশ লাঠি দিয়ে আঘাত করলে হিরা মিয়া প্রতিবাদ জানান। একপর্যায়ে চালককে মারধর করে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করেন কনস্টেবল নুর মোহাম্মদ এবং ইউসুফ আলী। পরে চালক অন্য রাস্তা দিয়ে ঘুরে ডিসির বাসভবনে চলে যান।

এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। তারা মিছিল সহকারে রাজবাড়ি সড়ক আধাঘণ্টা অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা প্রশাসকের গাড়িচালকের সঙ্গে ট্রাফিক পুলিশের দুই সদস্যের একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ইতোমধ্যে ওই দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি