হত্যা মামলার আসামি ধরতে গিয়ে স্বজনদের হামলার শিকার

মাদারীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৩:৪০আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৩:৪০

মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার আসামির স্বজনদের হামলায় পুলিশের এক এসআই আহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত পুলিশ কর্মকর্তা পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস ও অন্য পুলিশ সদস্যরা। এ সময় আসামির স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পলাশকে আঘাত করা হয়। 

পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে অন্যদের উদ্ধার করে। এ সময় আসামি লাট্টু বেপারী পালিয়ে যায়।এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম