দাঁড়িয়ে থাকা মিনিট্রাকে ধাক্কা, প্রাণ গেলো পিকাআপভ্যান চালকের 

টাঙ্গাইল প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ১২:২৩আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২:২৩

টাঙ্গাইলের দেলদুয়ারে দাঁড়িয়ে থাকা একটি মিনিট্রাকে গরুবাহী পিকআপভ্যানের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় গরুর মালিকও আহত হন। মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পিকআপভ্যান চালক নওগাঁ জেলার বাসিন্দা।

সার্জেন্ট শাকিল আহমেদ আরও জানান, ভোরে নাটিয়াপাড়া এলাকায় ঢাকামুখী একটি মিনিট্রাক দাঁড়ানো ছিল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপভ্যান মিনিট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক নিহত হয়। এ ঘটনায় আহত অবস্থায় গরুর মালিক শাহিন প্রামানিককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তার পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের