খেলতে বেরিয়ে নিখোঁজ, পুকুরে ভেসে উঠলো লাশ

গাজীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ১৯:৩০আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৯:৩০

গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে সুলতান উদ্দিন (১৪) নামে এক কিশোরের  লাশ উদ্ধার করেছেন স্বজনরা। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীপুর ফরেস্ট রেঞ্জ সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুলতান উদ্দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বালিপাড়া গ্রামের রমজানের হোসেনের ছেলে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সোমবার দুপুরে সহপাঠীদের সঙ্গে সুলতান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার ফরেস্ট রেঞ্জ সংলগ্ন পুকুরে সুলতানের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে। সুলতানের বাবা শ্রীপুর ফরেস্ট রেঞ্জ সংলগ্ন খাস জমিতে ঘর তোলে পরিবার নিয়ে বসবাস করেন। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম