নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৪:৪১আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:৪৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা বিক্ষোভ করছেন। বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘আমাদের বেতন বকেয়া আছে। কারও তিন মাসের কারও দুই মাসের। তবে তিন মাসের বকেয়া বেতন সবচেয়ে বেশি। এই অবস্থায় আজকে আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা বলেছিল মালিকপক্ষ। কিন্তু তারা কেউ আসেনি। আমাদের বেতনের টাকা দেয়নি। উল্টো প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে।’

তারা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবেন না।

মোহাম্মদ হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘তিন মাস ধরে বেতন আটকে রেখেছে। আজ আমাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি গার্মেন্টে তালা ঝুলছে। এ কারণে আমরা আন্দোলন করছি।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে দুপুরে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।

/এসএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি