মুন্সীগঞ্জে কাউন্সিলরপুত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৫:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫:৫২

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় লঞ্চঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে ঝলক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় মিরকাদিমের লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ঝলক মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়ার ছেলে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, মিরকাদিম লঞ্চঘাটের ইজারা দেওয়া আছে আলমগীর নামে এক লোকের কাছে। কিন্তু কাউন্সিলর লিটন ও স্থানীয় শরিয়ত মুন্সীর ছেলে জিল্লুর আগামী এক মাসের জন্য ইজারা নেওয়ার দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। 

দ্বন্দ্বের জেরে দুপুরে কাউন্সিল লিটনের ছেলে ঝলককে লঞ্চঘাট এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষের কয়েকজন। স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সুমন দেব।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি