গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

রাজবাড়ী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২২:০৮আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২২:০৮

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১২এপ্রিল) রাতে গৃহবধূ জেসমিন খাতুনের (২২) লাশ ফেলে পালিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেসমিন খাতুন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মাজেদ আলী মন্ডলের মেয়ে ও উপজেলার মৌরাট ইউপির ধূলিয়াট গ্রামের মন্টু আলী মিয়ার ছেলে লাভলু মিয়ার স্ত্রী।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৫/৬ বছর আগে জেসমিন ও লাভলুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রতিনিয়তই তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে নানারকম নির্যাতন করতেন। ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হলে অভিমানে সে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জেসমিনের বাবার বাড়ির লোকজন হাসপাতালে এলে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় স্বামীর বাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

জেসমিনের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার লাগার কারণে জেসমিন ফাঁস দেয়। ফাঁস নেওয়ার বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ অবস্থায় তার পরিবারের লোকজন হাসপাতালে এলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে থেকে সবাই হাসপাতাল থেকে চলে আসে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় বুধবার থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম