ভ্যানে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো ২ বন্ধুর

মাদারীপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ০৯:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৯:২০

মাদারীপুরের কালকিনিতে ঘুরতে বেরিয়ে ভ্যান উল্টে রমজান কবিরাজ (১২) ও রিফাত হোসেন (১১) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরস্পর বন্ধু ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বুধবার (১৩ এপ্রিল) রাতে তারা ভ্যানে ঘুরতে বের হয়েছিল।

রাত সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হন।

নিহত রমজান কবিরাজ শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে ও রিফাত হোসেন একই এলাকার মনজুর হোসেনের ছেলে।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিন বলেন, রমজান, রিফাত ও  ইব্রাহিম নামে তিন সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরতে বের হয়। এমন সময় একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রমজান ও রিফাতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম