কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য চট্টগ্রামের মেজবান আয়োজন

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ০০:২৮আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০০:২৮

কাশিমপুর কারাগারে পহেলা বৈশাখ উপলক্ষে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে বন্দিদের মেজবান খাবার পরিবেশন করা হয়েছে।

কারা সূত্র জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ প্রায় দেড় হাজার বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭২ জন যাবজ্জীবন এবং ৭৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পহেলা বৈশাখ উপলক্ষে সন্ধ্যায় তাদের জন্য বিশেষ  ইফতারির আয়োজন করা হয়েছে। রাতের খাবারে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার নুরুন্নবী ভূঁইয়া বলেন, রাতের খাবারে ঐতিহ্যবাহী মেজবানে ছিল, ভাত, মাংস, মাছ, সালাদ এবং কোল্ড ড্রিংকস। পহেলা বৈশাখ উপলক্ষে বন্দিদের জন্য এ খাবারের আয়োজন করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে এক হাজার ৯০০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন ৭০০ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছেন ৮৫০ জন। এই কারাগারে রাতের খাবারে ছিল, পোলাও, মাংস, ডিম, সালাদ, মিষ্টি, কোল্ড ড্রিংকস ও পান-সুপারি। এই কারাগারের জেলার দেব দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দির সংখ্যা দুই হাজারের বেশি। তাদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি ৪০০ এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত শতাধিক। এই কারাগারেও প্রায় একই খাবারের ব্যবস্থা করা রয়েছে। এই কারাগারে সকালে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ৭৯৮ জন বন্দি রয়েছেন। এসব বন্দির সঙ্গে আরও ৭৭ জন শিশুও রয়েছে। এখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩০ এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন ৬৫ জন। সকালে এই কারাগারে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটকের আয়োজন করা হয়। তাদের জন্য রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মধ্যে ছিল, পোলাও, মাংস, সালাদ, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি। মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমপি/এএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক