টাঙ্গাইলে ৪৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ২১:২২আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২১:২৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রতারণা করে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) উপজেলার গাছাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১২। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই নারীর বিরুদ্ধে দুটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় লোকজনকে বলতেন, তার প্রকল্পে কেউ যদি দুই লাখ টাকা শেয়ার করেন, তাহলে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে আট বছর সুদমুক্ত ঋণ আট বছর পর থেকে ২ শতাংশ মুনাফা হারে ঋণ দেওয়ার কথা জানান। বাংলাদেশ ব্যাংক থেকে বিনা সুদে টাকা ঋণের নামে তিন বছর ধরে প্রতারণা করে আসছিলেন মনোয়ারা।

মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়ে। পরে তার বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম