ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ২১:২০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২১:২২

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে ঢাকাগামী বলাকা এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ওই রেল সড়কে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশের হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বলাকা ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে আসছে।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের ময়মনসিংহগামী যমুনা, ঢাকাগামী মহুয়া ও ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিলম্ব ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম