ডিমের ডজন ৮০, দুধের লিটার ৬০

ফরিদপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ১৯:৫৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:৫৪

ফরিদপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে শহরের নিরাপদ প্রাণিজাত কর্নারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ মোহাম্মদ আহসান জানান, রমজান উপলক্ষে ভোক্তাদের কথা চিন্তা করে বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। শহরের চারটি স্থানে প্রতি কেজি গরুর গোশত ৫৭৫ ও খাসির গোশত ৮০০ টাকায় বিক্রি হবে। এছাড়া ডিম এ ডজন ৮০ টাকা এবং প্রতি লিটার দুধ ৬০ টাকায় ভোক্তাদের কাছে পৌঁছানো হবে।  

জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ মোহাম্মদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা বাজার কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, ভোক্তা অধিকার কর্মকর্তা মো. সোহেল শেখ, বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন ফরিদপুর শাখার সভাপতি মীর কাশেম আলী, সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, এম এম বি জামান সেন্টু, মো. চুন্নু মিয়া প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম