সাভারের বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সলমাসি এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আমিন বাজার নৌ-পুলিশ থানার পরিদর্শক শরিফুল ইসলাম সরদার বলেন, স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি-না বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।









