দেশে এখনও অনেক দরিদ্র মানুষ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৮:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৮:৫২

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে এখনও অনেক দরিদ্র মানুষ আছেন। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার বাড়ি দিয়েছেন। ইতিমধ্যে গৃহহীনদের ছয় লাখ বাড়ি দিয়েছেন। ভবিষ্যতে গৃহহীনদের এই বাড়ি আরও দেবেন। তিনি প্রত্যেকটি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন। আমাদের দেশে এখনও অনেক দরিদ্র মানুষ আছে। তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।’

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে আয়োজিত কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণের হার এখন অনেক কম আসছে। মৃত্যুর সংখ্যাও নেই বললেই চলে। তবে করোনাভাইরাস এখনও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করেছি। টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে। করোনা নিয়ে অবহেলা করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

ঈদ উপহার নিতে আসা উপস্থিত সবাইকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জসহ সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল মেডিক্যাল কলেজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছে।’

ঈদ উপহার হিসেবে জেলার পাঁচ হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী ওরফে সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম