পৌরনির্বাচনে কারচুপি: ইসি ও ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে সমন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৯:৪০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৯:৪০

ইসি ও ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে সমন গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভা নির্বাচনে একটি ওয়ার্ডে ভোট গণনায় ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলে দায়ের করা মামলায় ১০ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। তবে তাৎক্ষণিক সমনের জবাবের তারিখ ঘোষণা করেননি আদালত।
সমন জারি হওয়া ১০ জন হলেন- ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হওয়া নাঈম আহম্মেদ, প্রতিদ্বন্দ্বী মাইনউদ্দীন মেম্বার, শামীম মীর, আহসান জামিল ভূইয়া, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইয়াছিনুল হক, প্রধান নির্বাচন কমিশনার, সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার সোনারগাঁও পৌরসভা নির্বাচন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
রবিবার নারায়ণগঞ্জ নির্বাচনি ট্র্যাইব্যুন্যাল এবং যুগ্ম ও জেলা জজ আদালতের বিচারক উৎপল চৌধুরীর মামলাটি গ্রহণ করে আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল জানান, মামলাটি দায়ের করেন ওই নির্বাচনে মাত্র ১ ভোটে পরাজিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলায় জাহাঙ্গীর আলম অভিযোগে উল্লেখ করেন, গত বছরের ৩০ ডিসেম্বর সোনারগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে জাহাঙ্গীর আলম পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে নাঈম আহম্মেদ, মাইন উদ্দীন মেম্বার, শামীম মীর ও আহসান জামিল ভুইয়া কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যে ওয়ার্ডের কেন্দ্র ছিল গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ছিল ২৫৮১ জন। মোট ভোটগ্রহণ হয় ২১৪২টি। ওই নির্বাচনের দিন জাহাঙ্গীর আলমের এজেন্টের কাছ থেকে অলিখিত রেজাল্ট শিটে এবং অন্যান্য অলিখিত কাগজে স্বাক্ষর নেওয়া হয়। নির্বাচনে ভোটগ্রহণের আগেই তার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। প্রার্থীরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও কারচুপি করে। এ বিষয়ে পুনরায় ভোট গণনার আবেদন করা হলেও গ্রহণ করা হয়নি। নির্বাচনে জাহাঙ্গীর আলমের পাঞ্জাবি প্রতীকে ৫৩৮ ভোট এবং নাঈম আহম্মেদকে টেবিল ল্যাম্প প্রতীকে ৫৩৯ ভোট দেখিয়ে বেআইনিভাবে নির্বাচিত দেখানো হয়েছে।

/এসএম /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম