ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১২:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২:৩৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। শুক্রবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন পয়েন্টে এই চিত্র দেখা গেছে।

ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এ কারণে উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। তবে চাপ থাকলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে গতরাতে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপে সড়কে ধীরগতি ছিল। কয়েক ঘণ্টা ধীরগতির পর সড়ক আবার স্বাভাবিক হয়। ফলে ভোর থেকেই মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর থেকে সায়দাবাদ পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি

এদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর থেকে সায়দাবাদ পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এ কারণে  সেখানে গাড়ির কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম বলেন, সেতুর পশ্চিম পাড়ে সড়কটি সরু হওয়ায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তবে কোথাও যানজট নেই। ঈদের চাঁদরাত পর্যন্ত যানজট নিরসনে আমরা কাজ করবো।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, মহাসড়কে এখনও যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। তবে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ সদস্য মহাসড়কে কাজ করছে।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান