অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ২ লঞ্চকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১৪:১৩আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪:১৩

সরকারি বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দুটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় এমভি-সাগর ও এমএল দিপু-১ লঞ্চের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান। 

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা ফিরতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপ বাড়ছে। দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান চালানো হয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি লঞ্চকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। এ সময় পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম রাকিবুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে দুটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে। তাই জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে আসা দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলিয়া ঘাটে পাঠাচ্ছি।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম