ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতি

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১২:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:৫৬

ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের স্বাভাবিক গতি রয়েছে। কোথাও দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। তবে এলেঙ্গা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকালে সেতু পর্যন্ত গাড়ি থেমে থেমে চলছে। বর্তমানে সড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

সকাল সাড়ে ১০টার দিকে সড়কের করটিয়া, ঘারিন্দা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, রাজাবাড়ি মোড় ও আনালিয়া বাড়িসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

এবার এই সড়কে ভোগান্তি নেই জানা যায়, ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এ কারণে উত্তরের মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ কয়েকগুণ বেড়ে গেছে। চাপ থাকলেও এখনও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে গতরাতে বৃষ্টির কারণে গাড়ির ধীরগতি ছিল। কয়েক ঘণ্টা ধীরগতির পর সড়ক আবার স্বাভাবিক হয়। অন্যান্য বছর দীর্ঘ যানজটে আটকে থেকে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এবার ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোনও জট নেই। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী