মোটরসাইকেলে ফিরছেন বাড়ি, প্রাণ গেলো সড়কে

রাজবাড়ী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১৮:২২আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৮:২২

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে দ্রুতগতির ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৫০) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেলে (ফরিদপুর হ-১২৩২৮৬) বাগেরহাট জেলার রামপালের নিজ গ্রামে ঈদ করতে যাচ্ছিলেন। বিকাল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে এলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৫৬৭৯) তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ছাড়া লাশটি উদ্ধার করে পরে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম