লঞ্চ চলাচল বন্ধ, শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২১:৫৮আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২১:৫৮

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ বন্ধ হওয়ায় ঘাটে আসা যাত্রীদের গাদাগাদি করে ফেরিতেই পারাপার হতে হচ্ছে। এতে যাত্রীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

শনিবার (৩০ এপ্রিল) রাতে ঘাট এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়। এর আগে, বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হওয়ায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে বিপাকে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা।

মাদারীপুরের যাত্রী সোহেল মিয়া বলেন, ‘লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় ফেরির জন্য অপেক্ষা করছি। ফেরি এলে নদী পার হয়ে বাড়িতে ফিরবো।’

একই এলাকার হাশেম আলী জানান, ঝড়-বৃষ্টিতে লঞ্চ দিয়ে পদ্মা পারাপার বিপজ্জনক। ফেরিতে করে ওপারে যাবেন তিনি।

লঞ্চ চলাচল বন্ধ, শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

শিবচরের রিয়াদ বলেন, ‘লঞ্চ বন্ধ হওয়ার কারণে এখন ফেরিই আমাদের একমাত্র ভরসা। ফেরির জন্য অপেক্ষা করছি। জানি না কখন বাড়ি পৌঁছাতে পারবো।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর এই দুই রুটের যাত্রীদের ভিড় বেড়েছে। অতিরিক্ত যাত্রী পারাপার করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলায়মান জানান, রাত ১০টা পর্যন্ত এই নৌপথে লঞ্চ চলাচল করে। কিন্তু বৈরী আবহাওয়ায় ঝোড়ো হাওয়ায় পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে ওঠে। এ কারণে সন্ধ্যা সোয়া ৭টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে রবিবার সকাল থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম