নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে আলমগীর হোসেন (২২) নামে এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাসরিন সুলতানা এ দণ্ডাদেশ দেন। আলমগীর নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোহরদীর সাগরদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল আলমগীর। এ ঘটনায় ওই ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাসরিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আলমগীরকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
/এআর/







