ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ

সাভার প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৪:৩১আপডেট : ০৪ মে ২০২২, ১৪:৩১

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১৫ জন আহত হয়েছেন। গোলরা হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে সেলফি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক ও যাত্রীসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ট্রাকের চালক খায়রুল আমিনসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এসআই আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’ মহাসড়কে ফাঁকা থাকার সুযোগে চালকরা দ্রুতগতিতে চালাচ্ছিলেন বলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম