ঘন কুয়াশার কারণে পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস আবার চালু হয়েছে। রবিরাব রাত সাড়ে এগারোটা থেকে এই রুটে ফেরি সার্ভিস বন্ধ থাকার পর সোমবার সকাল সোয়া ৯টার দিকে চালু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.শফিকুল ইসলাম ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি’র ওই কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে রবিবার রাত সাড়ে এগারোটার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সময় ঘাটের দু’পাশে কয়েকশ যানবাহন আটকা পরে। এছাড়া মাঝ পদ্মায় চারটি ফেরি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই আরও ১২টি ফেরি আটকে থাকে। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
/জেবি/এসএম/








