কারা ফটকের সামনে থেকে ইয়াবাসহ বিদেশফেরত নারী আটক

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০২২, ২২:১৬আপডেট : ০৮ মে ২০২২, ২২:১৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে মরিয়ম বেগম (৩৭) নামে বিদেশফেরত এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার হাতব্যাগ থেকে ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৮ মে) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে ইয়াবার একটি বড় চালান নিয়ে তার ভাই ও স্বামী ধরা পড়েছিলেন।

আটক মরিয়ম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের কাশেমের মেয়ে। স্বামী বশির মিয়াকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর কার্টন কারখানার পাশে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত ইমরান বলেন, ‘মরিয়ম দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগে দেশে ফেরেন। রবিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক দেখে কারারক্ষীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরিয়মের সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করে ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে তাকে আটক করে। প্রবাসে থাকাকালে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ইয়াবা এখানে নিয়ে আসেন। সম্প্রতি ইয়াবার একটি বড় চালান নিয়ে মরিয়মের ভাই ও স্বামী ধরা পড়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম