বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৯ মে ২০২২, ২০:৪৮আপডেট : ০৯ মে ২০২২, ২০:৪৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে রিপা মনি নাম ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা কোনাপাড়ায় এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের রেজাউল ইসলাম ও আমেনা বেগম দম্পতির মেয়ে। 

স্থানীয়রা জানান, শিশুটির মা আমেনা বেগম বাড়ির নলকূপের পাড়ে কাপড় ধোয়ার কাজ করছিলেন। ধোয়া শেষে তিনি কাপড়গুলো রোদে শুকাতে দিতে বাইরে যান। পরে এসে রিপাকে বালতির পানিতে ডুবন্ত অবস্থা দেখতে পান। স্থানীয় পল্লী চিকিৎসক এসে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, কাপড় ধোয়ার সময় অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশকে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম