সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১১ মে ২০২২, ১৬:৩৩আপডেট : ১১ মে ২০২২, ১৬:৩৩

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবদুস সালাম তালুকদার (৫০) মারা গেছেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে ঢাকার ধানমণ্ডির পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২৭ এপ্রিল তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। শিবচর উপজেলা যুবলীগের দফতর সম্পাদক মো. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে মোটরসাইকেলে ফরিদপুর থেকে শিবচরে ফিরছিলেন আবদুস সালাম। পথে রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার স্ত্রীকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হলে আজ দুপুরে তিনি মারা যান।

শিবচর থানার ওসি বলেন, ‘গত মাসের শেষের দিকে আবদুস সালাম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম