জালিয়াতি মামলায় না.গঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২২, ১৮:৫৪আপডেট : ১১ মে ২০২২, ১৮:৫৮

স্বাক্ষর জাল করে দলিল জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার বাদী মো. আজিজুর রহমান মিঠু বলেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী আমাদের পারিবারিক দলিল লেখক। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি স্বাক্ষর জাল করে দলিল সৃজন করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগর এলাকায় আমার সাড়ে ১৪ একর জমির দলিল জাল করে এবং বিক্রির নামে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেন।
 
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ৮ মে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করি। পরে আদালতের বিচারক জাল দলিল সৃজনের অভিযোগটি গুরুতর উল্লেখ করে তদন্তের জন্য সদর মডেল থানার ওসিকে মামলা রেকর্ড করতে নির্দেশ দেন। এ ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে বুধবার গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।’ 

সদর মডেল থানার ওসি মো. শাহজামান বলেন, জাল ও জালিয়াতির মামলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে তদন্তের কারণে গ্রেফতারের স্থান বলা হচ্ছে না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম