ব্যবসায়ীর বাসায় ২০০০০ লিটার সয়াবিন তেল

টাঙ্গাইল প্রতিনিধি
১১ মে ২০২২, ২২:৫৭আপডেট : ১১ মে ২০২২, ২২:৫৭

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও আরও দুই জন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ মে) বিকালে নাগরপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইলের দায়িত্বে থাকা সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নাগরপুরের স্বর্ণা এন্টারপ্রাইজের ব্যবসায়ী শংকর সাহার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসায় ২০ হাজার লিটার অবৈধভাবে মজুত করা সয়াবিন তেল পাওয়া যায়। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও জানান, এ ছাড়াও নাগরপুর সদরের বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্যের চেয়ে দাম বেশি রাখায় দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও। বাজারে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
আলোচনায় পাম অলিন, খেয়েছেন কখনও?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি