সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৫:৪৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫:৪৯

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ থে‌কে বা‌ড়ি‌য়ে ১৬৭ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। আর খোলা সয়া‌বি‌নে‌র দাম লিটা‌রে ২ টাকা ক‌মি‌য়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সয়াবিন তেলের এই দাম ঘোষণা করেন।

এসময় ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮০০ টাকা থেকে বাড়ি‌য়ে ৮১৮ টাকা এবং প্রতি লিটার বোতল জাত পামঅয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্যতেল আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসা পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়। ৫৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু (বায়ে)

এই ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। এ কারণে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যাহতি ছাড়াই আগের দামে, ১৭৩ টাকা লিটারে সরবরাহ করার কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা বন্ধ করে। এ নি‌য়ে দু‌দিন ধ‌রে দফায় দফায় বৈঠক শে‌ষে  আজ নতুন দাম নির্ধারিত হলো।

আরও পড়ুন- 

লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই

/এসআই/এফএস/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম