জনশুমারিতে সঠিক তথ্য দিন: পরিকল্পনা প্রতিমন্ত্রী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২২, ১৭:৫৭আপডেট : ১২ মে ২০২২, ১৮:৩৯

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জনশুমারির মাধ্যমে তথ্য জানা রাষ্ট্রের জন্য জরুরি। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও কল্যাণের জন্য তা জরুরি। এর মাধ্যমে জানা যাবে কারা সামাজিক সুরক্ষা পাওয়ার যোগ্য। তাই জনশুমারিতে সঠিক তথ্য দিন। সঠিক তথ্য দিলে রাষ্ট্র সঠিকভাবে পরিকল্পনা করতে পারবে। নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ সহজ হবে। 

বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় জনশুমারি ও গৃহগণনা পাইলটিং শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, দেশে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য সংগ্রহের কাজ চলবে। কিছু এলাকা ঠিক করে সেখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যা প্রস্তুতি আমরা নিয়েছি, তা দিয়ে কতটুকু সফলতা আসবে সেটি দেখা হচ্ছে। এরমধ্যে কোনও ত্রুটি থাকলে তাও সংশোধন করা হবে। 
 
পাইলটিং শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব ড. দিপংকর রায়, জনশুমারি ও গৃহগণনা ২০২১-এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন, ঢাকা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক এইচএম ফিরোজ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শীলু রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ-উল- ইসলাম প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম