বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরা হলো না ২ জনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২২, ০৯:৪৩আপডেট : ১৪ মে ২০২২, ১১:১৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও এক কিশোর।

শনিবার (১৪ মে) ভোর ৪টায় উপজেলার পুরাবাজার এলাকার ভাঙা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—জিসান (১৯) ও ফাহিম (১৬)। গুরুতর আহত হয়েছে জাহিদ হাসান (১৬)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সদর উপজেলার মুন্সীরহাটে তাদের এক বন্ধুর জন্মদিন ছিল। সেখানে জন্মদিনের অনুষ্ঠান শেষ করে শনিবার ভোরে প্রাইভেটকারে সদর উপজেলার দিঘিরপাড় ফিরছিল জিসান, ফাহিম ও জাহিদ। এ সময় টঙ্গীবাড়ির পুরাবাজার এলাকায় নির্মাণাধীন সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে যায়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সয়েব জানান, এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে সদর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জাহিদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম