শিগগিরই বিএনপিসহ সব দলকে সংলাপের জন্য ডাকা হবে: সিইসি

সাভার প্রতিনিধি
২০ মে ২০২২, ১৭:২৭আপডেট : ২০ মে ২০২২, ১৭:২৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএনপিসহ সব দলকে শিগগিরই নির্বাচন নিয়ে সংলাপের জন্য ডাকা হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।’

শুক্রবার (২০ মে) সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই নির্বাচন/ভোটাধিকার প্রয়োগ হয়। আপনারাও জানেন আমরাও জানি, সেখানে কিন্তু কোনও সহিংসতা হয় না। সেখানে সবাই লাইনে দাঁড়িয়ে থাকে এবং সবাই গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে। আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় ভোটাধিকার প্রয়োগটাই। এখানে কিন্তু আমাদের মধ্যে সাংস্কৃতিক উন্নয়ন লাগবে। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন। অনেক সময় ভোটে অনেক বড় ধরনের সহিংসতা হয়ে থাকে। মারামারি হয়ে থাকে। একজন লেখক বলছিলেন, এটা আমাদের নির্বাচনের সংকট নয়, এটা আমাদের সাংস্কৃতিক সংকট।’

তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতিতে কীভাবে যেন গড়ে উঠেছে- নির্বাচনের সময় সহিংসতা করতে হয়। অনেক ক্ষেত্রে এই বিষয়টা বেদনাহত, মর্মাহত করে তোলে। এই চর্চা থেকে বের হয়ে আসতে হবে। হয়তো একটু সময় লাগবে। ভোটাধিকার প্রয়োগ কিন্তু এখনও নাগরিক দায়িত্ব। দায়িত্ব জিনিসটা একটা মনস্তাত্ত্বিক।’

সিইসি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগের সময় ভোটাররা সচেতন ও প্রতিবাদী হয়ে উঠলে ভোটাধিকার প্রয়োগ অনেকটাই সহজ হবে। এ জন্য আমাদের (ভোটার) মনস্তাত্ত্বিক শক্তিও অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। অনেক কাজ আমাদের হাতে রয়েছে। আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরও অনেক কাজ রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম