প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতি, পাঁচ শিক্ষকসহ আটক ১৩

রাজবাড়ী প্রতিনিধি
২০ মে ২০২২, ২২:২১আপডেট : ২০ মে ২০২২, ২২:২১

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ মে) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাজবাড়ীর পৌর শহরের নতুনবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- মুনছুর মন্ডল, রুমান হাসান, হারুন সরদার, সাগর আহমেদ, নুরুল হক হাওলাদার, মিজানুর রহমান, ইব্রাহীম হোসেন, বিজয় বালা, রেজাউল করিম, আবু সালাম, রুবেল মাহমুদ, মাইনুল ইসলাম ও ফরিদা বেগম। আটকদের মধ্যে পাঁচ জন প্রাইমারি স্কুলের শিক্ষকও রয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে, মোবাইল ২০টি, মাস্টার কার্ড সদৃশ ডিভাইস (সিমসহ) দুইটি, ছোট ইয়ার ফোন দুইটি, আড়ি পাতা ডিভাইসের ছোট ব্যাটারি ছয়টি, পুরান মডেম একটি, নগদ ১০ হাজার টাকা, হাতে লেখা পরীক্ষার প্রশ্নের উত্তর (সাদা কাগজে), পরীক্ষার্থীর প্রবেশ পত্রের ফটোকপি, পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপি, বিভিন্ন গাইড বই, সোনালী ব্যাংকের ডেবিট কার্ড একটি, ইউনিয়ন ব্যাংকের ডেবিট কার্ড একটি ও স্যামসাং পাওয়ার ব্যাংক দুইটি।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র কৃঞ্চ বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে জেলা শহরের নতুন বাজার এলাকার আবুল খায়েরের ছেলে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রশ্নের ফটোকপি, ২০টি মোবাইল ফোন, ইলেক্ট্রনিকস ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
‘প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের কেউ বাদ পড়বে না’  
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী