ড্যাফোডিল ইউনিভার্সিটির ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাভার প্রতিনিধি 
২৩ মে ২০২২, ১৮:৩৭আপডেট : ২৩ মে ২০২২, ১৮:৪৫

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবন থেকে পড়ে এবিএম তৌকির তানভীর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে সাভারের খাগান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বলেন, দুপুরে ইউনিভার্সিটির অ্যাকাডেমিক ভবন-১ থেকে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়টির পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, আট তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন-১ থেকে পড়ে শিক্ষার্থী তানভীর মারা গেছে। ঘটনাটি আত্মহত্যা না কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বিষয়টি নিশ্চিত না। এছাড়া ভবনের ছাদ বা কয় তলা থেকে পড়েছে সে বিষয়ে সিসিটিভির ফুটেজ দেখে বলতে হবে। এছাড়া বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

সাভার মডেল থানার ওসি কাজী মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা না হত্যা, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম