দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:২৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২১

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল ৭টা থেকে ওই রুটে সব প্রকার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিএ’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেন।
ফেরি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করলে দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যায়। তাই ফেরির মাস্টারদের অনুরোধ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় রো-রো ফেরি গোলাম মওলা যানবাহন বোঝাই করে মাঝ নদীতে আটকা পরে।
এছাড়া পাটুরিয়া ঘাটে ৪টি ও দৌলতদিয়া ঘাটে আরও ১০টি ফেরি যানবাহন বোঝাই করে ঘাটেই নোঙর করতে বাধ্য হয়। পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে যানবাহন পারাপার হতে শুরু করে।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম