দুই সচিব নিহতের ১২ বছর পর বাসচালকের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২২, ২০:৩৫আপডেট : ২৪ মে ২০২২, ২০:৩৫

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় দুই সচিব নিহতের ১২ বছর পর বাস চালক আনোয়ার হোসেনকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি তাকে দুই লাখ সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত বাসচালকের নাম আনোয়ার হোসেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩১ জুলাই সকালে একটি পাজেরো গাড়িতে গোপালগঞ্জ যাচ্ছিলেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম এবং ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন গাড়ির চালক ফজলুল হক ও দেহরক্ষী মো. ফজলুল। ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের উথুলী সংযোগ মোড় এলাকায় দ্যুতি পরিবহনের একটি বাস ওই পাজেরো গাড়িটিকে চাপা দিলে গুরুতর আহত হন তারা। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই সচিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় গাড়ি চালক ও দেহরক্ষীকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। 

এ ঘটনায় বিসিকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) শামসুল হক বাদী হয়ে শিবালয় থানায় মামলা করেন। পরে এ মামলায় বাসচালক আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর জামিনে বের হওয়ার পর থেকে তিনি পলাতক।

২০১০ সালের ১৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির তৎকালীন এসআই নুরুল ইসলাম ভূঁইয়া আসামি আনোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মথুরনাথ সরকার। তিনি বলেন, সব সাক্ষী ও তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। জরিমানার অর্থ নিহত দুজনের পরিবারের মধ্যে সমবণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম