মানিকগঞ্জে স-মিলে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২০

মানিকগঞ্জে সমিলে আগুন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়া ডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় একটি স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাস্তার মধ্যে আতঙ্কিত লোকজন জড়ো হলে মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এক ঘণ্টা সব প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
সকাল ৭টার দিকে ওই স মিলে এই আগুনের ঘটনাটি ঘটে। অবশেষে সকাল আটটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।  
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের নয়া ডিঙ্গি এলাকায় ওই স-মিলে আগুন লাগে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে এলে সকাল সাতটার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানিকগঞ্জ ফায়ার বিভাগের কর্মকর্তা বাবুল চৌধুরী জানান,  নিজেদের ও স্থানীয় রাইজিং গ্রুপের অন্য একটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম