ভুয়া ডাক্তার দিয়ে গর্ভপাত, ক্লিনিক পরিচালকের ৩ মাসের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০২২, ২২:২২আপডেট : ২৬ মে ২০২২, ২২:২২

গাজীপুরে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা ও ভুয়া ডাক্তার দিয়ে গর্ভপাতের অভিযোগে জনসেবা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) বিকালে মহানগরের মিরেরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, ভুয়া ডাক্তার দিয়ে গর্ভপাত এবং লাইসেন্স ছাড়া ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছিল। ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। খবর পেয়ে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে রোগীর গর্ভপাত করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এ জন্য পরিচালক জাহানারা খাতুনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল বলে জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম