টাঙ্গাইলে জাপাতে যোগ দিলেন ব্যবসায়ী-শিক্ষার্থীসহ ৪০ জন 

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৮:১০ আপডেট : ২৭ মে ২০২২, ১৮:১০

টাঙ্গাইলে ব্যবসায়ী, চাকরিজীবী ও কলেজ শিক্ষার্থীসহ ৪০ জন জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের প্রধান সড়কের পাশের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে পৌর এলাকার ব্যবসায়ী আকাশ খানের নেতৃত্বে তারা জাতীয় পার্টিতে যোগ দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার প্রমুখ।

জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফকির শাহ আলম, অ্যাডভোকেট শামসুল আলম লাল, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আবু তায়েব, আব্দুল কাদের তুলা প্রমুখ। এ সময় জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় টাঙ্গাইল জাতীয় পার্টিকে এগিয়ে নিতে যোগদানরত নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বক্তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
সকালের সতেজতা থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা, আজ কফি দিবস
সকালের সতেজতা থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা, আজ কফি দিবস
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী