বন্ধ করে দেওয়া হলো নিবন্ধনহীন ২ হাসপাতাল

গাজীপুর প্রতিনিধি
২৭ মে ২০২২, ২১:১১আপডেট : ২৭ মে ২০২২, ২১:১১

গাজীপুরের শ্রীপুরে নিবন্ধন না থাকা এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে পরিচালনা করায় তিনটি হাসপাতালকে জরিমানা ও দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তায় তিনটি হাসপাতালে অভিযান শেষে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক শ্রীপুর উপজেলার হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাওনা এলাকার আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিক্যাল সেন্টারের নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘নিবন্ধন না থাকায় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিক্যাল সেন্টারকে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরিমানা করে তিন মাসের মধ্যে নিবন্ধন নবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে সারাদেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। নির্দেশ অনুযায়ী আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার, পপুলার মেডিক্যাল সেন্টার এবং কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার মেডিক্যাল সেন্টার নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ায় তিন হাজার টাকা জরিমানা করে নিবন্ধন নবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক