মেঘনায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে কিশোরী নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২২, ২১:৩৪আপডেট : ২৭ মে ২০২২, ২১:৩৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে সাদিয়া আক্তার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ মে) খাগকান্দা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

সাহিদা আক্তার রাজধানীর যাত্রাবাড়ীর জসিম উদ্দিনের মেয়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া বাকি পাঁচ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার বলেন, ‘সাদিয়া তার পরিবারের স্বজনদের সঙ্গে খাগকান্দা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে নৌকা নিয়ে মেঘনা নদীতে বেড়াতে যায় সাদিয়াসহ ছয় জন। এ সময় তাদের নৌকা ডুবে যায়। তাৎক্ষণিকভাবে পাঁচ জনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু সাদিয়ার খোঁজ মেলেনি।  

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশসহ আমরা উদ্ধার অভিযান চালাই। তবে দীর্ঘ সময় খোঁজ করেও সাদিয়া আক্তারকে পাওয়া যায়নি। সন্ধ্যায় নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। 

/টিটি/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী