হাসপাতাল থেকে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিললো রোগীর লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
০১ জুন ২০২২, ২০:০৩আপডেট : ০১ জুন ২০২২, ২০:১৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উধাও হওয়ার তিন দিন পর নদী থেকে  এক রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকালে হাসপাতাল সংলগ্ন বৈরাণ নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। তার নাম বেলায়েত হোসেন (৭৬)। তিনি পৌরশহরের সূতি পলাশ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলায়েত হোসেন ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড থেকে অবসরে যান। নানা কারণে স্বজনদের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। এরপর ক্যানসার আক্রান্ত হওয়ার পর দেখা দেয় মানসিক ভারসাম্যহীনতা। এ কারণে তিন বছর ধরে নিজ বাড়ি ছেড়ে উপজেলার উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করে আসছিলেন। গত ২৭ মে (শুক্রবার) জ্বর ও পেট ব্যথা নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর রবিবার (২৯ মে) থেকে তাকে আর হাসপাতালে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনরা খোঁজ করলেও মেলেনি সন্ধান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ কুমার বলেন, সবার অজান্তে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। এরপর তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, বিষয়টি শুনেছি। তবে গত দুই দিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মিটিংয়ের জন্য ঢাকায় অবস্থান করছি।

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার হয়। পরে পিবিআই ও সিআইডি পুলিশ আলামত সংগ্রহ করে লাশ শনাক্তে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ রোগী উধাওয়ের বিষয়টি পরিবারকে জানিয়েছে। তবে এ বিষয়ে তারা থানায় কোনও অভিযোগ দেননি।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের