নারায়ণগঞ্জে অপহৃত দুই শিশু উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অপহরণ হওয়া দুই শিশুকে পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার ইস্পাহানি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো, উপজেলার গঙ্গানগড় এলাকার ওয়াসিম মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৯) ও হাবিবুর রহমানের ছেলে সোহান (৪)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ২৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গঙ্গানগড় এলাকা থেকে ওই দুই শিশুকে অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ৩১ জানুয়ারি বিকেলে পুলিশ গঙ্গানগড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাফসা আক্তার ও তাসলিমা আক্তার নামে দুই নারীকে গ্রেফতার করে। তারা জিজ্ঞাসাবাদে দুই শিশুকে অপহরণের বিষয়টি স্বীকার করে। স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার ইস্পাহানি থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই।
/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম