কটিয়াদীতে পিকআপচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৬:১৩আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:১৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন প্রাণ হারিয়েছেন। অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত অটোরিকশাচালক শিপন মিয়া (৪৫) কুলিয়ারচর উপজেলার উছমানপুর এলাকার নূরুল আমিনের ছেলে। অপর নিহতের নাম ডা. জামাল (৩৫)। জামালকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যার কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত সবুজ ও শরীফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক প্রাণ হারান। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম