বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু, পা উড়ে গেলো দুজনের

মাদারীপুর প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৭:৩৯আপডেট : ১৫ জুন ২০২২, ১৭:৩৯

মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতরা হলেন- ফরিদপুরের বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুরের কাইচাইল এলাকার জুবায়ের (২৩) ও রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুন বিক্রির জন্য বেলুনে গ্যাস ঢোকাচ্ছিলেন তিন বেলুন বিক্রেতা। এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায় এবং এক শিশুসহ আরেক বেলুন বিক্রেতা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যান। আহত অপর তিন জনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আসাদুল বেপারী নামে এক বৃদ্ধ বলেন, ‘আমি পুকুর পাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয়, আর পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। দৌড়ে এসে দেখি দুই জনের হাঁটুর নিচ থেকে পা নেই। আর দুজনের ঘাড় আর কানের দিক থেকে রক্ত বেরোচ্ছে। পরে তাদেরকে ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি