প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় মামলা, আসামি ছয় শতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২২, ০৬:৪৩আপডেট : ১৭ জুন ২০২২, ০৬:৪৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে ফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে নাম উল্লেখ করে ১৫ জন এবং অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) ভুক্তভোগী প্রিসাইডিং অফিসার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যেই নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আল মাহবুব এবং তার ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। নামীয় ১৫ জন এবং অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আটক দুই জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডে পুরুষ ও নারীদের জন্য আলাদা দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলের সময় দুই কেন্দ্রে প্রাপ্ত ভোটের ঘোষণা দিলেও শুধু পুরুষ কেন্দ্রের ফলাফল হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ করেন পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে উঠে।

এ সময় পরাজিত ইউপি সদস্য আল মাহবুব, আবু তাহের ও রফিকুল ইসলাম দুলাল এবং তাদের সমর্থকরা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে করলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলার অভিযোগে পরাজিত সদস্য প্রার্থী আল মাহবুবসহ দুই জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম