যে কারণে আদমজী ইপিজেডের আগুন নেভাতে ৯ ঘণ্টা লাগলো

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১৮:২৩আপডেট : ১৭ জুন ২০২২, ১৮:২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে নির্মাণাধীন ভবনের পাইলিংইয়ের সময় গ্যাসের পাইপ ফেটে লাগা আগুন দীর্ঘ ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মূলত ফেটে যাওয়া গ্যাসের পাইপটি ২০ ইঞ্চি ব্যাসের মূল পাইপ ছিল। ফলে গ্যাসের অনেক চাপ ছিল। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লেগেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জ্বলেছে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি কারখানার পাশে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময়ে তিতাস গ্যাসের পাইপ ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে আগুনের তীব্রতা বেড়ে যায়। বিকালে আগুনের তীব্রতা কমে আসে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। শুধু ধোঁয়া বের হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তবে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি আগুনে পুড়েছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘ফেটে যাওয়া গ্যাসের পাইপটি মূল পাইপ হওয়ায় অনেক চাপ ছিল। এ কারণে বেশ দূর থেকে কাজ করতে হয়েছে। পরে গ্যাস লাইন বন্ধ করা হলে ধীরে ধীরে গ্যাসের চাপ কমে আসে। তিতাস কর্তৃপক্ষ লাইন বন্ধ না করলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম