স্বপ্ন-পদ্মা ও সেতুকে সোনার চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২২, ২০:১০ আপডেট : ২০ জুন ২০২২, ২০:১০

নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে সদ্য জন্ম নেওয়া তিন ভাইবোন ‘স্বপ্ন-পদ্মা-সেতুকে’ শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শুভেচ্ছা বার্তা নিয়ে এই তিন নবজাতকের ঘরে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। শুভেচ্ছা বার্তার সঙ্গে নিয়ে এসেছেন উপহারের সোনার চেইনসহ ফুল ও ফল।

সোমবার (২০ জুন) বিকালে বন্দরের নবীগঞ্জের আওয়ামী লীগের সমর্থক আশরাফুল ইসলাম অপু ও এনি বেগম দম্পতির বাড়িতে আসেন শামীম মুসফিক। এ সময় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ-খুদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তিন সন্তানকে নিয়ে এই দম্পতি ওই সময় বাড়িতেই ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খুদা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার স্যার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্মারক নিয়ে এসেছেন। শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, ফল ও গিফ্ট দেওয়া হয়েছে। গিফট হিসেবে স্বর্ণের চেইন দেওয়া হয়েছে।’

স্বপ্ন-পদ্মা ও সেতুকে সোনার চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী

স্বপ্ন, পদ্মা ও সেতুর আশরাফুল ইসলাম অপু বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে নাম রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে উপহার পাঠিয়েছেন। আমার তিন বাচ্চাকে এক ভরি করে তিনটি পৃথক পৃথক সোনার চেইন উপহার দিয়েছেন। কিছু ফল ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এতে আমি অনেক খুশি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। তিনি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন। এই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন।’

স্বপ্ন-পদ্মা ও সেতুকে সোনার চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী

এর আগে, শুক্রবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে এক সাথে তিন শিশুর জন্ম দেন এনি বেগম। পরে তাদের নাম রাখা হয় ‘স্বপ্ন-পদ্মা-সেতু’।

হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না দাবি করেন, ‘শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিজারে তিন সন্তানের জন্ম হয়। যেহেতু এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কারণে মাসটিকে স্মরণীয় করে রাখতে আমি স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে নাম রেখেছি। স্বপ্ন, পদ্মা ও সেতু তিন ভাই বোন। ছেলের নাম স্বপ্ন এবং দুই মেয়ের নাম পদ্মা ও সেতু।’ 

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বশেষ খবর
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি