একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৯:২৮ আপডেট : ১৯ জুন ২০২২, ১৯:৫৬

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এনি বেগম (২৪)। এরমধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে সেতুর আদলে। ছেলেটির নাম দিয়েছেন স্বপ্ন আর দুই মেয়ের নাম রাখলেন পদ্মা ও সেতু।

শুক্রবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।

এনি বেগম ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সম্প্রতি অপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রবিবার (১৯ জুন) শিশুদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘১৭ জুন একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। এতে আমি খুব খুশি। তারা সবাই ভালো আছে। হাসপাতালের ডাক্তাররা শখ করে তাদের নাম রেখেছে। স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রাখা হয়েছে। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে দেশের জন্য দোয়া চাই।’

চিকিৎসক বেনজির হক পান্না দাবি করেন, ‘শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিজারে তিন সন্তানের জন্ম হয়। মা ও সন্তানেরা সবাই ভালো আছে। যেহেতু এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এটিকে স্মরণীয় করে রাখতে আমি তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে নাম রেখেছি। স্বপ্ন, পদ্মা ও সেতু তিন ভাই বোন- স্বপ্নের পদ্মা সেতু। বড় ছেলের নাম স্বপ্ন, মেয়ে পদ্মা ও সেতু।’

তিনি আরও বলেন, ‘তিন সন্তানের জননী এনি বেগম আমার কাছে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তার সিজার করাতে হয়েছে। তাদের ঘরে আরেকটি ছেলে সন্তান রয়েছে। আগের সন্তানটিও সিজারে হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি