‘প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে সবাইকে নিয়ে আসবো’

মাদারীপুর প্রতিনিধি
২৩ জুন ২০২২, ২২:২৫আপডেট : ২৩ জুন ২০২২, ২২:৩২

আগামী শনিবার (২৫ জুন) উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। এই উদ্বোধনকে ঘিরে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে চলছে ব্যাপক প্রস্তুতি। সেতু উদ্বোধন শেষে শিবচরে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভাষণও দেবেন সরকারপ্রধান। ইতোমধ্যে বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সাজানো হয়েছে আশপাশ। এই জনসভাস্থল দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। বর্ণিলভাবে সাজানো এই সমাবেশস্থল ঘিরে মানুষের মাঝে উদ্দীপনা দেখা গেছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সরেজমিন বাংলাবাজার ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, বিকালের পর থেকে ভিড় বেড়েছে ঘাট এলাকায়। জনসভা নিয়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে মানুষের মাঝে। সেখানে এসে কেউ সেলফি তুলছেন, কেউ বা আবার নিজের ফেসবুকে লাইভ দিয়ে মঞ্চ দেখাচ্ছেন মানুষকে।

‘প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে সবাইকে নিয়ে আসবো’

তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শনিবারের জনসভা নিয়ে নানা প্রস্তুতি রয়েছে সাধারণ মানুষের ভেতরও। কখন, কীভাবে আসবেন, জনসভার কোথায় থাকবেন, কেমন মঞ্চ হয়েছে, এসব নিয়ে ব্যাপক কৌতূহল তাদের।

বাংলাবাজার ঘাট এলাকার ঘুরতে আসা শিবচরের মাদবরের চর ইউনিয়নের বাসিন্দা রনি হাওলাদার বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী আসবেন, তাই আমরা ঘাট এলাকায় এসেছি। শনিবার সবাই আসবো, জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে। তাই আগেভাগেই একটু দেখতে এলাম।’

শিবচরের মাদবরের চর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব শিকদার বলেন, ‘শুনেছি, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ। তাই এই সমাবেশস্থল দেখতে এসেছি। তাছাড়া যেভাবে বাংলাবাজার ঘাট এলাকা সাজানো হয়েছে, তাতে মনে হচ্ছে এটি একটি ঐতিহাসিক জনসভা হবে।’

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘জনসভা ঘিরে আমাদের প্রস্তুতির কোনও কমতি নেই। আমরা এসএসএফের সঙ্গে আলোচনা ও তাদের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে